অনলাইনে হারানোর জিডি করার নিয়ম- Online GD

0

আপনার যদি কোন কিছু হারিয়ে যায়। তাহলে আপনাকে তা পুনরায় ওঠানোর জন্য জিডি করতে হবে। আগে জিডি থানায় গিয়ে হাতে লিখে জমা দেওয়া গেলেও। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল হওয়ার পর থেকে খুব সহজেই ঘরে বসে অনলাইনে সব কাজ করে নেওয়া যাচ্ছে। আপনার কোন কিছু হারিয়ে গেলে আপনি ঘরে বসেই অনলাইন জিডি করতে পারবেন। যেমন: মোবাইল, পাসপোর্ট, স্বর্ণ অলংকার, সার্টিফিকেট ইত্যাদি।

অনলাইনে জিডি করতে হলে প্রথমে আপনার অনলাইন জিডি করার নিয়ম Online Gd সার্ভারে একটি একাউন্ট থাকতে হবে। আপনার যদি একাউন্ট না থাকে তাহলে খুব সহজেই একটি একাউন্ট করে নিতে পারেন।

 অনলাইন জিডি একাউন্ট

অনলাইন জিডি একাউন্ট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে অনলাইন জিডি App নামিয়ে নিতে হবে। App টিতে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার পর আপনাকে অনলাইন জিডি লিংকে গিয়ে। মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

অনলাইন জিডি করার নিয়ম

আপনার একাউন্ট লগইন করার পর নিচের ছবির মত দুইটি অপশন পাবেন। হরানো এবং পাওয়া। যদি আপনার কোন কিছু হারিয়ে গেছে তার জন্য আবেদন করতে চান। তাহলে হারানো বাটনে ক্লিক করুন। আর যদি কোন কিছু হারানোর পর জিডি করেছিল। এখন তা পেয়ে গেয়েছেন। তাহলে পাওয়া বাটনে ক্লিক করুন।

অনলাইন জিডি ১
অনলাইন জিডি ছবি ১

হরানো জিডি

হরানো জিডি বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন। অনেক জিনিস হারানোর অপশন। যেমন: যানবাহন, কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট, কার্ড সমূহ, গহনা, সিম কার্ড, অন্যান্য। আপনার যা হারিয়েছে তার উপর ক্লিক করুন।

অনলাইন জিডি ছবি ২
অনলাইন জিডি ছবি ২

উদাহরণ:- ডকুমেন্ট

যদি আপনার কোন ডকুমেন্ট বা কাগজপত্র হারায় তাহলে ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি অনেক ডকুমেন্ট অপশন দেখতে পাবেন। যেমন: জাতীয় পরিচয়পত্র, শিক্ষর্থী প্রশংসাপত্র, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি কার্ড, গাড়ির কাগজ ইত্যাদি।

আপনার যে ডকুমেন্ট হারিয়েছে। সেই অপশনটির উপর ক্লিক করুন।

অনলাইন জিডি ছবি ৩
অনলাইন জিডি ছবি ৩

উদাহরণ ২:- জাতীয় পরিচয়ত্র

জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য

আপনাদের বুঝানোর জন্য জাতীয় পরিচয়পত্র বেছে নিলাম। এখন আপনাকে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। 

  • জাতীয় পরিচয়পত্র নাম্বার (আবশ্যক)
  • জন্ম তারিখ (আবশ্যক)
  • জন্মস্থান (আবশ্যক)

জরুরী যোগাযোগ

এই অশনে আপনার জরুরী যোগাযোগের জন্য পূরণ করতে হবে। এখানে আপনি আপনার আত্বীয় স্বজন যে কারো ঠিকানা প্রদান করতে পারেন। যে তার সাথে যোগাযোগ করে আপনার ডকুমেন্টটি ফেরত দিতে পারে।

  • জরুরী যোগাযোগ ব্যক্তির নাম
  • তার সাথে আপনার সম্পর্ক
  • মোবাইল নাম্বার
  • ঠিকানা

আপনি বুঝতে না পারলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।

অনলাইন জিডি ছবি ৪
অনলাইন জিডি ছবি ৪

শনাক্তকরণ তথ্য

আপনার হারোনো ডকুমেন্টের যদি কোন ফটোকপি থেকে থাকে। তাহলে আপনি সেটি এখানে সংযুক্ত করে দিতে পারেন। নিচের ছবিটি অনুসরণ করুন।

অনলাইন জিডি ছবি ৫
অনলাইন জিডি ছবি ৫

হারনোর স্থান, সময় ও ঘটনার বিবরণ

আপনার ডকুমেন্ট হারোনোর স্থান এবং সময় দিয়ে এই স্থানটি পূরণ করুন। আপনার ডকুমেন্টটি যে থানার আয়তায় হারিয়েছে। সেই থানার ভিতরে রাখার চেষ্টা করবেন। আপনি বুঝতে না পারলে ছবিটি অনুসরণ করতে পারেন।

অনলাইন জিডি ছবি ৬
অনলাইন জিডি ছবি ৬

এন্ট্রি ফর

আপনি যদি আপনার জন্য অনলাইন জিডি করেন। তাহলে এখানে নিজ সিলেক্ট করুন। আর যদি অন্য কারো জন্য আবেদন করে দেন। তাহলে অন্য জন সিলেক্ট করুন। 

ব্যক্তির তথ্য

এখানে ডকুমেন্ট হারানো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিভাই করতে হবে।

  • ডকুমেন্ট ধরণ (আবশ্যক)
  • জন্ম তারিখ (আবশ্যক)
  • জাতীয় পরিচয়পত্র নাম্বার (আবশ্যক)
  • মোবাইল নাম্বার (আবশ্যক) এই নাম্বারে একটি OTP যাবে। যা দিয়ে আপনার ভেরিফাই করতে হবে।
  • পিতার নাম (আবশ্যক)
  • মাতার নাম (আবশ্যক)

ডকুমেন্টের ধরণের এইখানে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করুন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

ভেরিভাই বাটনে ক্লিক করার পর নাম, পিতার নাম, মাতার নাম অটোমেটিক জাতীয় পারিচয়পত্র অনুসারে চলে আসবে।

অনলাইন জিডি ছবি ৭
অনলাইন জিডি ছবি ৭

বর্তমান ঠিকানা

বর্তমান ঠিকানা আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে পূরণ করুন। আপনার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া আছে ঠিক সেই অনুসারে বর্তমান ঠিকানা পূরণ করুন। 

  • বিভাগ (আবশ্যক)
  • জেলা (আবশ্যক)
  • উপজেলা (আবশ্যক)
  • ইউনিয়ন (আবশ্যক)
  • গ্রাম (আবশ্যক)
  • পোস্ট কোড (আবশ্যক)

আপনার জাতীয় পরিচয় পত্র অনুসারে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পোস্ট কোড প্রদান করুন।

সাবমিট

আপনার ডকুমেন্ট অনুসারে তথ্য প্রদান করা হয়েয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে রিভিউ দেখাবে। আপনার সব তথ্য সঠিক তাকলে উপরে টিক দিয়ে ডানে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। 

OTP

আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে ৬ সংখ্যার একটি OTP প্রদান করা হবে। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে প্রদানকৃত OTP প্রদান করে OK বাটনে ক্লিক করে আপনার জিডিটি সম্পূর্ণ করুন।

আপনার জিডি সম্পূর্ণ হয়ে গেলে। আপনার কাঙ্খিত থানার কর্মরত ডিউটি অফিসার তা Approve করার আগ পর্যন্ত অপেক্ষা করুন। আপনার আবেদনটি গ্রহণ করা হলে। থানার কর্মরত ডিউটি অফিসারের ও অফিসার ইনচার্জের স্বাক্ষর ও নাম দেখতে পাবেন।

অনলাইনে হারানোর জিডি করার নিয়মগুলি আপনার ভালো লাগলে আমাদের সাথেই থাকতে পারেন।

এক নজরে 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)