নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগে?
আমরা অনেকেই জানি না নতুন ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। যার কারণে আমরা ঘরে বসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারি না। আজকে এই পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন। নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন পরবে।
নতুন ভোটারের আবেদনের কাগজপত্র
- অনলাইন আবেদন কপি
- ফরম ১১
- অঙ্গীকার নামা
- পিতা, মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- স্বামী/ স্ত্রীর (বিবাহিতাদের ক্ষেত্রে) কাবিননামা ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- ইউনিয়ন পরিশোধের জন্ম নিবন্ধন কপি ও অনলাইন জন্ম নিবন্ধন কপি
- পিতা, মাতা, স্বামী/ স্ত্রী মৃত্যু সনদ (মৃত্যু জনিত কারণে)
- পিক্ষাগত যোগ্যতার সনদ (জে.এস.সি, এস.এস.সি এবং সর্বশেষ পিক্ষা যোগ্যতার সনদ)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র
- চৌকিদারী কর রশিদ
- ইউটিলিটির বিলের কপি (পানি/বিদ্যুৎ/গ্যাস)
- পাসপোর্টের ফটোকপি (প্রবাসীদের ক্ষেত্রে)
- চেয়ারম্যানের নাগরিক সনদ
- চেয়ারম্যানের প্রত্যায়ন
অনলাইন আবেদন কপি
অনলাইনে আবেদন করে কপি ডাউনলোড করার পর আবেদন কপির দুই নাম্বার পৃষ্ঠায় ৩৪ নাম্বার অপশনে আপনার ওয়ার্ডের মেম্বার এর জাতীয় পরিচয় পত্র নাম্বার, ৩৫ নাম্বার অপশনে মেম্বারের স্বাক্ষর নিতে হবে এবং ৪০ নাম্বার অপশনে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বার, ৪১ নাম্বার অপশনে চেয়ারম্যানের জাতীয় পরিচয় পত্র নাম্বার ও ৪২ নাম্বার অপশনে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে।
উপরের ছবি হইতে মিলিয়ে পূরণ করবেন।
- ৩৪- মেম্বারের জাতীয় পরিচয় পত্র নাম্বার
- ৩৫- মেম্বারের স্বাক্ষর
- ৪০- চেয়ারম্যানের নাম
- ৪১- চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র নাম্বার
- ৪২ চেয়ারম্যানের স্বাক্ষর
ফরম-১১
১১ নাম্বার ফরমটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন ফরম। ফরমটিতে আপনার নাম, পিতা মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ ও স্বাক্ষ দিয়ে অনলাইন আবেদন কপি সহ উপরের সব কাগজপত্র একপিত্রত করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিতে হবে।
অঙ্গীকারনামা
নতুন ভোটারের আবেদন ফরমের সাথে একটি অঙ্গীকারনামা সাথে জামা দিতে হবে। অঙ্গীকারনামার মধ্যে আবেদন ব্যক্তির নাম, পিতা, মাতার নাম এবং ঠিকানা লিখার পর ফরমের নিচে চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যানের স্বাক্ষর, সীল, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। একই ভাবে মেম্বাররের জায়গায় মেম্বারের স্বাক্ষর, সীল, মোবাইল, জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে। অভিভাবকের জায়গায় অভিভাবকের স্বাক্ষর, মোবইল এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে। শেষে আবেদনকারীর স্বাক্ষর, মোবাইল নাম্বার দিতে হবে।
কিছু কথা
জাতীয় পরিচয় পত্র সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।




.jpg)

