অনলাইন জিডি কী?
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে অনলাইন জিডি আসলে কী? বর্তমানে অনলাইন জিডি কেন করতে হয়? আমরা সকলেই জানি যে বাংলাদেশের সকল নাগরিকের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে বাংলাদেশের সরকারি সকল কাজকর্ম অনলাইনের মাধ্যমে করা হয়। কারণ বাংলাদেশের নাগরিক ঘরে বসে তাদের সুযোগ-সুবিধা যেন ভোগ করতে পারে এজন্য অনলাইন কার্যক্রম শুরু করা হয়েছে।
কোন কোন ক্ষেত্রে অনলাইন জিডি করতে হয়?
অনলাইন জিডি আসলে কোন কোন ক্ষেত্রে করা হয় তা সম্পর্কে আপনাদের প্রথমে জানা প্রয়োজন। বর্তমানে দুইটি কারণে অনলাইন জিডি করতে হয়। যেমন:-
১। হারোনের জিডি।
২। পাওয়া জিডি।
অনলাইন হারানো জিডি
অনলাইন হারানো জিডি হচ্ছে যে সব কাগজপত্র হারালে আপনাকে পুনরায় ঐ কাগটির মূল কপি পাওয়ার জন্য আবেদন করার জন্য কাগজটির বিববরণ সহ একটি অনলাইন জিডি করতে হবে।
হারানো কাগজপত্রগুলোর মধ্যে কিছু উল্লেখ্য:- ১। যানবাহন, ২। কম্পিউটার, ৩। মোবাইল ফোন, ৪। ডকুমেন্টস, ৫। কার্ডসমূহ, ৬। গহনা, ৭। সিম কার্ড, ৮। অন্যান্য।
৪। ডকুমেন্টস
ডকুমেন্টস এর মধ্যমে আপনার যে কোন কাগজপত্র হতে পারে। কিন্তু আপনি যেসব কাগজপত্র হারালে অনলাইন জিডি করতে পারবেন।
১। জাতীয় পরিচয়পত্র, ২। শিক্ষার্থী প্রশংসাপত্র, ৩। জন্মসনদ, ৪। পাসপোর্ট, ৫। শিক্ষার্থী আইডি কার্ড, ৬। কর্মক্ষেত্রের আইডি কার্ড, ৭। ব্যাংকিং কাগজ, ৮। চালান, ৯। ড্রাইভিং লাইসেন্স, ১০। গাড়ির কাগজ, ১১। কুরিয়ার সার্ভিসের কাগজ, ১২। শিক্ষার্থী পরিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, ১৩। নম্বরপত্র (মার্কশীট), ১৪। শিক্ষার্থী পরিক্ষার্থীদের প্রবেশপত্র, ১৫। সার্টিফিকেট, ১৬। ওয়ারেন্টি কার্ড, ১৭। ওকালতনামা, ১৮। কাবিননামা/নিকাহনামা, ১৯। কলেজের আইডি কার্ড, ২০। গ্যারান্টি কার্ড, ২১। চুক্তিপ্রত, ২২। চাকুরী পরিক্ষার প্রবেশপত্র, ২৩। চেক বই, ২৪। চেক বইয়ের রিকুইজেশনপাতা, ২৫। চেকে পৃষ্ঠা, ২৬। জমির দলিল, ২৭। জরুরী অন্যান্য দলিল, ২৮। যানবাহনের ক্রয়/বিক্রয় সংক্রান্ত কাগজপত্র, ২৯। যানবাহন ক্রয়ের রশিদ, ৩০। যানবাহন নাম্বার প্লেট, ৩১। যানবাহন ফিটনেস সার্টিফিকেট, ৩২। যানবাহনের ইন্সুরেন্স, ৩৩। যানবাহনের টেক্সটোকেন, ৩৪। যানবাহনের ব্লবুক (রেজিস্ট্রেশন সনদপত্র), ৩৫। ট্যাক্স টোকেন, ৩৬। ট্রেড লাইসেন্স, ৩৭। পেনশন বই, ৩৮। প্রাপ্তি শিকার পত্র স্লিপ(জাতীয় পরিচয়পত্র), ৩৯। প্রতিবন্ধি ভাতার কার্ড, ৪০। বায়না পত্র, ৪১। বিধবা ভাতার কার্ড, ৪২। বিমাপত্রের জমার রশিদ, ৪৩। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, ৪৪। বীমাপত্র, ৪৫। ব্যাংক চালান, ৪৬। ব্যাংকের কার্ড, ৪৭। বয়স্ক ভাতার কার্ড, ৪৮। ভিজিএফ কার্ড, ৪৯। ভিজিডি কার্ড, ৫০। ভিসার কপি, ৫১। মুক্তিযোদ্ধা ভাতার কার্ড, ৫২। রেশন কার্ড, ৫৩। রোড পারমিট, ৫৪। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইবিং লাইসেন্স, ৫৫। স্কুল আইডি কার্ড, ৫৬। সঞ্চপত্র, ৫৭। সঞ্চপত্রের মুনাফা উত্তোলনের টোকেন বই, ৫৮। সরকারী অফিসের জরুরী কাগজপত্র বা দলিলাদী, ৫৯। ক্রয় রশিদ (ক্রয় মেমো), ৬০। ভিসার স্লিপ কপি, ৬১। পাসপোর্ট ডেলিভারী স্লিপ, ৬২। পানির মিটার, ৬৩। কেস স্লিপ, ৬৪। বৈদ্যুতিক মিটার, ৬৫। ডিভোর্স সার্টিফিকেট, ৬৬। যানবাহনের স্মার্ট কার্ড, ৬৭। জমির দলিলে স্লিপ, ৬৮। মিটার কার্ড, ৬৯। মিটার কার্ড, ৭০। এফ ডি আর।
৮। অন্যান্য
১। পশুপাখি, ২। ইলেকট্রনিক্স, ৩। চাবি, ৪। টাকা পয়সা, ৫। ব্যাগ, ৬। গার্মেন্টস, ৭। কসমেটিক, ৮। ঘড়ি।
অনলাইন জিডি করার নিয়ম
অনলাইন জিডি করার জন্য আপনাকে প্রথমে অনলাইন জিডি সার্ভারে একাউন্ট তৈরি করতে হবে। আপনার জিডি একাউন্ট এ লগইন করুন।
অনলাইন জিডি একাউন্ট কীভোবে খুলতে হয়।
নিচের নিয়ম অনুসারে অনলাইন জিডি সম্পূর্ণ করুন।
প্রথম ধাপ
আপনার হারানো ডকুমেন্টস অনুসারে ক্যাটাকগি সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় তথ্য গুলো পূরণ করুন।
চাহিত তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করুন। লাল চিহ্নগুলোর তথ্য অবশ্যই পূরণ করতে হবে।:-
১। ডকুমেন্টস সম্পর্কিত তথ্য।
এই অপশনে আপনাকে আপনার হারানো ডকুমেন্টেস সম্পর্কিত তথ্য দিতে হবে।
২। জরুরী যোগাযোগ (প্রযোজ্য ক্ষেত্রে)
আপনার পরিবর্তে অন্য যে ব্যাক্তির সাথে যোগাযোগ করা যেতে পারে। যেমন:- স্ত্রী, ভাই, বোন, স্বামী ইত্যাদি।
৩। শনাক্তকরণ তথ্য
এই অপশনে যদি আপনার হারানো ডকুমেন্টস এর কোন কপি থাকে তা সংযোজন করতে পারেন।
৪। হারানোর স্থান, সময় ও বিবরণ।
এন্ট্রি ফরম
এন্ট্রি ফরম এর মূল কারণ হলো এখানে দুইটি অপশন দেওয়া আছে। যেমন:-
১। নিজ।
২। অন্যজন।
যদি আপনি নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে ১। নিজ অপশন সিলেক্ট করবেন, এবং যদি আপনার আইডি থেকেই অন্যজনের জন্য আবেদন করনে তাহলে ২। অন্য জন অপশন সিলক্টে করবেন। এরপর ব্যাক্তিগত তথ্য দেখতে পাবেন।
ব্যাক্তির তথ্য
ব্যাক্তির তথ্য অপশনে যে ব্যাক্তির জন্য আবেদন করতেছেন তার জাতীয় পরিচয়পত্রে নাম্বার ও জন্ম তারিখ দিয়ে Verify করুন।
এবং বর্তমান ঠিকানার ডানে ইডিট অপশনে ক্লিক করে চাহিত তথ্য পূরণ করুন পোষ্ট কোড বাধ্যতামূলক।
মোবাইল নম্বর
ব্যাক্তিগত তথ্যের অপশনে মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি আপনার কাছে থাকতে হবে। কারণ মোবাইল নম্বরটিতে একটি OTP পেরণ করবে যা দিতে জিডি সম্পূর্ন করতে হবে।
সাবমিট
সব তথ্য ঠিক থাকার পর ডান দিক হতে সাবমিট অপশনে ক্লিক করুন। পরবর্তিতে রিভিউ অপশনে নিয়ে যাবে। এখন আপনার তথ্যগুলো পুনরায় রিভিশন দিয়ে উপরের টিক অপশনে টিক চিহ্ন দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করুন।
OTP
সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার তথ্য পুরনের সময় দেওয়া মোবাইল নম্বরটিতে ছয়টি সংখ্যার একটি OTP পেরণ করা হবে। যা ব্যবহার করে জিডিটি সম্পূর্ণ করতে হবে।
অনলাইন জিডি সম্পর্কে প্রশ্ন
আপনার যদি অনলাইন জিডি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন।






