যেভাবে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ঘরে বসেই।

0

আপনি কি দেশের বাহিরে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাচ্ছেন? তাহলে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নিন।

বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি বাংলাদেশের বাহিরে যেতে পারবেন না। তাই পুলিশ ক্লিয়ারেন্স খুবই জরুরি। কিন্তু আমরা অনেকেই জানিনা পুলিশ ক্লিয়ারেন্স কি? এবং এটি কেন প্রয়োজন হয়। আমরা আপনাকে এই পোস্টটির মাধ্যমে জানাবো পুলিশ ক্লিয়ারেন্স কি? কেন লাগে এবং এর জন্য কিভাবে ঘরে বসে আবেদন করতে হয়। 

এক নজরে সম্পূর্ণ লেখা

১. পুলিশ ক্লিয়ারেন্স কি?
২. পুলিশ ক্লিয়ারেন্স কাগজ কিভাবে পাবো?
৩. পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে কি কি কাগজপত্র লাগে ও শর্তবলী
৪. পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম
  • ধাপ. ১: রেজিষ্ট্রেশন
  • ধাপ. ২: মোবাইল ভেরিফিকেশন
  • ধাপ. ৩: পুলিশ ক্লিয়ারেন্সের উদ্দেশ্য
  • ধাপ. ৪: পার্সোনাল ইনফরমেশন
  • ধাপ. ৫: স্থায়ী ও জরুরী যোগাযোগের ঠিকানা
  • ধাপ. ৬: ডকুমেন্টস সংযোজন
  • ধাপ. ৭: রিভিউ এবং সাবমিট
  • ধাপ. ৮: পেমেন্ট পরিশোধ
  • ধাপ. ৯: চালান আপলোড

পুলিশ ক্লিয়ারেন্স কি?

পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক একটি সার্টিফিকেট। যা আপনাকে বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রমাণ করে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি প্রমাণ করে কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার রেকর্ড নেই। যদি কোন ব্যক্তির নামে কোন মামলা থেকে থাকে তাহলে সে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য যোগ্য নয়।

কেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হয়?

কোন ব্যক্তি উচ্চ শিক্ষা বা চাকরি করার জন্য বাংলাদেশের বাহিরে যেতে চাইলে তাহলে তাকে পুলিশ ক্লিয়ারেন্স করা বধ্যতামূলক।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে কি কি কাগজপত্র লাগে ও শর্তাবলী

পুলিশ ক্লিয়ারেন্স পেতে হলে নিম্নোক্ত কাগজপত্র গুলো প্রয়োজন।
  • অনলাইন আবেদন ফরম
  • ৩ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে (সত্যায়িত)
  • জাতীয় পরিচয় পত্রে ফটোকপি (সত্যায়িত)
  • জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (সত্যায়িত)
  • ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদ পত্র।
  • ইউটিলিটির বিলের কপি (বিদ্যৎ)
  • সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে পেমেন্ট পরিশোধের চালানের কপি বা বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে পেমেন্ট করে অনলাইন চালান কপি।

পুলিশ ক্লিয়ারেন্স রেজিষ্ট্রেশন করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্সের রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাই pcc.police.gov.bd সাইটে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন করার জন্য ভিজিট করেন এই লিংকে Police Clearance Registration। লিংকে ক্লিক করার পর আপনি একটি Registration Form দেখতে পারবেন।
  • Name* (আবশ্যক)
  • Email (অপশনাল)
  • Mobile No* (আবশ্যক)
  • Nid No*  (আবশ্যক)
  • Password (আবশ্যক)
  • Confirm Password (আবশ্যক)

জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে Name এর জায়গায় ইংরেজিতে নাম লিখতে হবে। Email অপশনাল দিতেও পারেন না দিলেও চলবে। মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং একাউন্টে পরবর্তিতে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা যোগ করে Continue “বাটনে” ক্লিক করুন।

ধাপ. ২: মোবাইল ভেরিফিকেশন

Continue “বাটনে” ক্লিক করার পর আপনাকে পরবর্তিতে ধাপে একটি মেসেজ প্রদান করবে যা আপনাকে আপনার প্রদানকৃত নাম্বারের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে। 
বোঝার ক্ষেত্রে PCC<space>AV<space>4756.

মোবাইল ভেরিফিকেশন করার পর successfully verified এসএমএস আসেবে। আপনার একাউনটি সম্পূর্ণ হলে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Sign in করুন।

ধাপ.৩: পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্সের হোম পেজে গিয়ে Apply অপশনে ক্লিক করুন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন তা নির্বাচন করতে হবে। এখানে দুইটি অপশন আসবে Go abroad এবং Others। আপনি অনলাইনে আবেদন করলে Go abroad এ ক্লিক করুন অফলাইনে আবেদন করলে Others এক ক্লিক করুন।
নিচের Country Of Travel- অপশন থেকে কোন দেশে যেতে চান সেটি সিলেক্ট করুন।


ধাপ-৪: পার্সোনাল ইনফরমেশন

পার্সোনাল ইনফরমেশন বক্সে আপনার পাসপোর্ট অনুসারে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। 
  • পাসপোর্ট নাম্বার (আবশ্যক)
  • ইস্যুকারি দেশ (আবশ্যক)
  • ইস্যু তারিখ (আবশ্যক)
  • ইস্যু জায়গা (আবশ্যক)
  • মেয়াদ শেষের তারিখ (আবশ্যক)
  • মোবাইল নাম্বার (আবশ্যক)
  • ইমেইল (অপশনাল)
  • জাতীয় পরিচয়পত্র নাম্বার (আবশ্যক)
  • পুরো নাম (আবশ্যক)
  • পিতা/স্বামীর নাম (আবশ্যক)
  • সম্পর্ক (আবশ্যক)
  • মাতার নাম (আবশ্যক)
  • জন্ম তারিখ (আবশ্যক
  • সেলুচেশন (আবশ্যক)
  • ছবি (আবশ্যক)

প্রথমে পাসপোর্টের নাম্বার দিয়ে পাসপোর্ট ইস্যুকারি দেশের নাম, পাসপোর্ট ইস্যুকারি দেশ, পাসপোর্টের কত তারিখে তৈরি হয়েছে, কোন জায়গা থেকে তৈরি করা হয়েছে, পাসপোর্টের মেয়াদ উত্তির্ণের তারিখ, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পাসপোর্ট অনুসারে নিজের পুরো নাম। 
পিতা/স্বামীর জায়গায় পিতার নাম বা স্বামীর নাম দিতে হবে। সম্পের্কের জায়গায় পিতা/স্বামীর জায়গায় টিক দিতে হবে। পরবর্তিতে মায়ের নাম এবং নিজ জন্ম তারিখ, মি. মি বা নান সিলেক্ট করতে হবে। সর্বশেষ নিজের একটি ছবি আপলোড করতে হবে। ছবির ‍Size 150kb। এরপর সেভ এবং পরিবর্তি “বাটনে” ক্লিক করতে হবে।

ধাপ-৫: স্থায়ী ও জরুরী যোগাযোগের ঠিকানা

পঞ্চম ধাপে আপনাকে আপনার পাসপোর্ট অনুসারে Emergency Contract Adress, Permanent Contract Adress, Prsent Address দিতে হবে এবং বাম সাইটে ডেলিভারি টাইপ দিতে হবে ও ডান সাইট থেকে থানা সিলেক্ট করতে দিতে হবে।
  • জেলা (আবশ্যক)
  • থানা (আবশ্যক)
  • ডাকঘর (আবশ্যক)
  • পোস্ট কোড (অপশনাল)
  • গ্রাম (আবশ্যক)
  • রোড (অপশনাল)
  • বাড়ি (অপশনাল)

ধাপ-৬: ডকুমেন্টস সংযোজন

এই ধাপে আপনাকে আপনার পাসপোর্ট স্ক্যান কপি (সত্যায়িত), জাতীয় পরিচ পত্র/ জন্ম নিবন্ধন যুক্ত করতে হবে।

উপরের ছবি অনুসারে ডান পাশে থাকা Add অপশনে ক্লিক করে Save & Continue “বাটনে” ক্লিক করুন।

ধাপ-৭: রিভিউ এবং সাবমিট

সাত নাম্বার ধাপে আপনাকে আপনার দেওয়া সকল তথ্য এক সাথে দেখাবে। আপনি সকল তথ্য সঠিক দিয়েছেন কিনা যাচাই করুন। যদি কোন বানানে ভুল থাকে তাহলে বাশ পাশে Back অপশনে ক্লিক করে তা পুনরায় সংশোধন করে আসুন। একবার সাবমিট “বাটনে” ক্লিক করলে পারবর্তীতে সংশোধন করতে পারবেন না।

ধাপ-৮: পেমেন্ট পরিশোধ

পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন শেষ হয়ে গেলে অনলাইন বা অফলাইনে দুই ভাবেই পেমেন্ট করতে পারবেন।
  • পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে সঠিক নিয়মে পেমেন্ট পদ্ধতি।
  • পুলিশ ক্লিয়ারেন্স অফলাইনে সঠিক নিয়মে পেমেন্ট পদ্ধতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)